ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় অস্ত্র-গুলিসহ দুই যুবক আটক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ১৭ এপ্রিল ২০২০
চকরিয়ায় অস্ত্র-গুলিসহ দুই যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হারবাং এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আটকরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ভলিজার পাড়ার আবুল বশরের ছেলে নজরুল ইসলাম ওরফে সুজন ও একই ইউপির ৫ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম রিয়াজ ওরফে বাপ্পী।

Advertisement

হারবাং পুলিশ ফাঁড়ির আইসি আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজন ও বাপ্পীকে আটক করি। পরে তাদের কাছ থেকে একটি এলজি ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করি।

চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!