ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

চিকিৎসার জন্য ব্যাংকক নেয়া হলো আলাউদ্দিন আলীকে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৯, ৬ অক্টোবর ২০১৯
চিকিৎসার জন্য ব্যাংকক নেয়া হলো আলাউদ্দিন আলীকে
আলাউদ্দিন আলী

কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে ব্যাংককে নেয়া হয়েছে। তার শরীরে ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে ব্যাংককের স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতালে ভর্তি আছেন তিনি। তার সঙ্গে আছেন স্ত্রী ফারজানা মিমি আর ছোট মেয়ে আদ্রিতা আলাউদ্দীন রাজকন্যা।

আলাউদ্দীন আলীর মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন বলেন, আজকেই আব্বু সেখানে পৌঁছেছেন। সেখানে কিছু পরীক্ষা হবে, পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ডাক্তাররা চিকিৎসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জানা গেছে, আলাউদ্দীন আলীর ফুসফুসে নতুন করে টিউমারের অস্তিত্ব দেখা গেছে। পাশাপাশি তার যকৃতেও টিউমার পাওয়া গেছে। এ কারণে তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে।

এর আগে গত ২২ জানুয়ারি রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এরপর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ২৫ জানুয়ারি সকালে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। ৭৭ দিন চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। গত ৮ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর তাকে ফিজিওথেরাপি নেয়ার জন্য সাভারের সিআরপিতে ভর্তি করা হয়।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!