ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চার কোটি টাকার চোরাই শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৪, ৩০ ডিসেম্বর ২০১৯
চার কোটি টাকার চোরাই শাড়ি জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের কাছ থেকে অবৈধ বিপুল পরিমাণ চোরাই শাড়িসহ একটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট স্টেশান। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪ কোটি টাকা।

সোমবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত দেড়টার দিকে কোস্ট স্টেশান পাগলা একটি স্পেশাল অভিযান চালিয়ে চোরাই শাড়িসহ বাল্কহেডটি জব্দ করে।

Advertisement

এম হায়াত ইবনে সিদ্দিক আরো জানান, বাল্কহেডটি তল্লাশি করে এর ভেতরে অবৈধভাবে লুকায়িত অবস্থায় ১৭৫ বেল্ট বিভিন্ন ধরনের কাপড় (শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস, শাল, শেরোয়ানী, পাঞ্জাবী ও মেয়েদের জুতা) জব্দ করা হয়। 

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমনে ও নৌ পথে বৈধ কাগজপত্র বিহীন মালামাল পরিবহনের ক্ষেত্রে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাই শাড়িসহ বাল্কহেডটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!