ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

জরুরি পুলিশে নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জরুরি পুলিশে নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা
ছবি: সংগৃহীত

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে ৩টি পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।

১ অক্টোবর সকাল ১০টায় আবেদন শুরু হবে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ১১২ টাকা পরিশোধ করতে হবে।

Advertisement

পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইন

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কর্মস্থল: ঢাকা

বয়স: ২৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!