ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩২, ১৮ নভেম্বর ২০২৬
মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের মিরপুরের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়। লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়। হামলার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

এদিকে, ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন দাবি করেন, তার কার্যালয়ের পাশে দুটি বড় পোশাক কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকেরাই এ অরাজকতা করেছেন। বুধবার সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বিরোধের একপর্যায়ে তারা তার কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!