ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ভাটারায় পুকুরে ভাসছিল মরদেহ, পরিচয় মেলেনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভাটারায় পুকুরে ভাসছিল মরদেহ, পরিচয় মেলেনি
ছবি সংগ্রহীত

রাজধানীর ভাটারা থানার ছোলামাইদ ঢালীবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৮ বছর বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ছোলামাইদ ঢালীবাড়ি এলাকার খানাম রেস্টুরেন্টের পেছনের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম শাহ জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!