ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকা ওয়াসার ৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৪, ৬ ডিসেম্বর ২০২৪
ঢাকা ওয়াসার ৬ কর্মকর্তাকে বদলি
ওয়াসার লোগো- সংগৃহীত ছবি

কর্তৃপক্ষের কাজের স্বার্থের কথা উল্লেখ করে ৬ জন কর্মকর্তাকে বর্তমান দফতর থেকে অন্য দফতরে বদলি করেছে ঢাকা ওয়াসা।

শুক্রবার ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান এক অফিস আদেশ জারি করে এ আদেশ দেন।

এতে বলা হয়, ছয় কর্মকর্তা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত দফতরে যোগদান করবেন। অন্যথায় কর্মকর্তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

ঢাকা ওয়াসা সূ‌ত্রে জানা গেছে, বদলি হওয়া ৬ কর্মকর্তাদের মধ্যে কমন সার্ভিস বিভাগের উপসচিব আলমগীর হোসেনকে প্রশাসন বিভাগ-১ এ বদলি করা হয়েছে। প্রশাসন বিভাগ-১ এর উপসচিব শাহিদা কানিজকে প্রশাসন বিভাগ-২ এ, নিরাপত্তা ও গোয়েন্দা শাখার উপসচিব এস এম রিয়াদ হোসেনকে উপপ্রধান প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।

এছাড়া প্রশিক্ষণ কেন্দ্রের উপসচিব শহিদুল ইসলামকে কমন সার্ভিস বিভাগে, প্রশাসন বিভাগ-২ এর উপসচিব নুরুজ্জামান মিয়াজী শ্রম ও কল্যাণ বিভাগে এবং শ্রম ও কল্যাণ বিভাগের উপ সচিব শেখ এনায়েত আব্দুল্লাহকে উপ প্রধান নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা হিসেবে নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!