ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

১৮তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩০, ১ ডিসেম্বর ২০২৪
১৮তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন একটি ভবনের ১৮তলা থেকে পড়ে নয়ন মিয়া নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রাহাত জানান, আজিমপুর এলাকায় নির্মাণাধীন একটি ২০তলা ভবনের ১৮তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান নয়ন মিয়া। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!