ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

‘অহিংস-গণঅভ্যুত্থান বাংলাদেশ’ব্যানারের ৭৭ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৪, ২৬ নভেম্বর ২০২৪
‘অহিংস-গণঅভ্যুত্থান বাংলাদেশ’ব্যানারের ৭৭ জনকে আটক
ফাইল ফটো

আমিন বাজার পুলিশের চেকপোস্ট থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ ব্যানারের দুই বাস থেকে মোট ৭৭ জনকে আটক করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার সাভার উপজেলাধীন আমিনবাজার পুলিশের চেকপোস্ট থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ ব্যানারে লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুজিঁ নেব, দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রনয়ণের দাবিতে সমাবেশ যাওয়ার পথে দুটি বাসে আটককৃত ৫৪ জন নারী, ৫ জন শিশু এবং ১৭ জন পুরুষকে আটক করা হয়। পরে সাড়ে তিনটার দিকে  জিজ্ঞাসাবাদ শেষে সাভার মডেল থানা পুলিশ ছেড়ে দেয়।

জানা গেছে, তাদের নেতৃত্বদানকারি হনুফা আক্তার সেলিনা, মফিজুল ইসলাম এবং ইয়াসিন আলীকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাভার থানা হেফাজতে রাখা হয়। পরে ঐ তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে রাতে ছেড়ে দেওয়া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আটক
লিংক সফলভাবে কপি হয়েছে!