ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৪৯, ২৫ নভেম্বর ২০২৪
টাঙ্গাইলে ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩
জব্দকৃত গাড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় কালো রঙের এবং হায়েস গাড়ি।

আটকৃতরা হলেন- ভূঞাপুর উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা এবং গোপালপুর উপজেলার আব্দুর রশিদ, জয়নাল, শিল্পি, নাজমা, সামিরন ও হাফিজা।

জানা যায়, ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন বিনা সুদে ১ লাখ থেকে ১ কোটি টাকা ঋণ‌ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে আজ সকালে ঢাকায় যাচ্ছিলো। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত গাড়ি।

Advertisement

এর আগে, শনিবার (২৩ নভেম্বর) দুপু‌রে প্রতারণার অভি‌যো‌গে সংগঠন‌টির দুইজন নারী সদস‌্য সিমু ও শিল্পিকে ভূঞাপুর পৌরসভার বেতুয়া পলিশা এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়। পরদিনই তারা জামিনে মুক্ত হন। আজ ঢাকার শাহবাগে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও মিটিং করার জন্য লোকজন সংগ্রহের কাজ করছিল দল‌টি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল ক‌রিম জানান, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ‌ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!