ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেকে যৌথবাহিনীর অভিযানে আটক ২২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২১, ২৫ নভেম্বর ২০২৪
ঢামেকে যৌথবাহিনীর অভিযানে আটক ২২
ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ২২ জনকে আটক করে তাদের অনেকের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সোমবার সকালে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটে আফরিন জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

ম্যাজিট্রেট আফরিন জাহান জানান, আটকদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে ৩ দিন থেকে ৩ মাস পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে ১ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

Advertisement

দালাল নির্মূল করতে বিভিন্ন সময়ে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!