ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় ‘ডিজে পার্টি’ থেকে মদ-বিয়ারসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৭, ১১ নভেম্বর ২০২৪
ঢাকায় ‘ডিজে পার্টি’ থেকে মদ-বিয়ারসহ গ্রেফতার ২
মাদকসহ গ্রেফতার দুইজন ও হোটেলের ভবন- ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে ডিজে পার্টিতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার গুলশানের ‘কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড’ নামে একটি হোটেলে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. কামাল উদ্দিন, মো. আরিফুল ইসলাম। তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ১১ বোতল বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ার জব্দ করা হয়।

Advertisement

ডিএনসির ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে গুলশানের কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামে একটি হোটেলে অভিযান চালানো হয়। এ সময় বিদেশি মদ ও বিয়ারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি আবাসিক হোটেলে ডিজে পার্টির আয়োজন করে আসছিল। তারা এসব পার্টিতে আসা অভিজাত শ্রেণির তরুণ-তরুণীদের মাঝে বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করতো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!