ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গাড়িতে বসে মদপান ও মাদক বহন, যৌথ বাহিনীর হাতে নারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২১, ৩ নভেম্বর ২০২৪
গাড়িতে বসে মদপান ও মাদক বহন, যৌথ বাহিনীর হাতে নারী আটক
সংগৃহীত ছবি

গাড়িতে বসে মদ পান আর বহনের অভিযোগে রাজধানী থেকে এক নারীকে আটক এবং তাকে বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

শনিবার রাতে নগরীর খিলক্ষেত এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশের যৌথ অভিযান তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ঐ নারীর গাড়িতে চালক ছাড়াও আরো দুইজন ছিলেন। তবে কৌশলে ঘটনাস্থল থেকে সরে পড়েন তারা। পরে গাড়িতে অভিযান চালিয়ে ২ ক্যান বিদেশি বিয়ার, একটি কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ, মদ পানের স্বচ্ছ গ্লাস ও মদকবহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়।

Advertisement

উল্লেখ্য, যৌথ অভিযানে ৯২টি মামলায় মোট ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, জব্দ করা হয়েছে ৬টি গাড়ী। বেশিরভাগ ক্ষেত্রে, চালক ও গাড়ীর লাইসেন্স, গাড়ির ফিটনেস এবং চালকের হেলমেট না থাকায় মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!