স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নালিতাবাড়ী থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার দাওধারা এলাকা থেকে ৭৭৪ বোতল ভারতীয় মদ, ১টি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী মো. আশরাফুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সমসচুড়া গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও শেরপুর সদর থানার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে আলী হোসেন।
.png)
গ্রেফতারকৃতদের নামে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় করতেন বলে জানা যায়।