ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

যে কারণে ৩ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫, ২৭ আগস্ট ২০২৪
যে কারণে ৩ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল
ছবি: সংগৃহীত

যাত্রীদের অসচেতনতার কারণে আরো একবার বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। এর আগে, পানির বোতলের কারণে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছিল। তবে এবার পানির বোতল নয়, বরইয়ের বিচির কারণে!

সোমবার রাত ৮টা ৫৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এই ঘটনা ঘটে। বরইয়ের বিচি অপসারণের পর তিন মিনিট বিলম্বে পুনরায় যাত্রা শুরু করে মেট্রোরেল।

এমআরটি লাইন-৬ এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে উত্তরাগামী ট্রেনে যাত্রী ওঠার পর একটি কোচের দরজা বন্ধ হচ্ছিলো না। পরে অপারেটর এসে দেখতে পান, দরজার কাছে একটি বরইয়ের বিচি আটকে রয়েছে। তখন সেটি অপসারণ করা হয়। এতে মেট্রো ট্রেনটি ছাড়তে তিন মিনিট দেরি হয়। তবে এই ঘটনার দায় উপস্থিত কোনো যাত্রী নেননি। মেট্রোরেল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

উল্লেখ্য, মেট্রোরেলে চলাচলে যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। এগুলোর মধ্যে স্টেশনে ও ট্রেনের ভেতরে গন্ধ ছড়াতে পারে এমন খোলা খাবার বহন ও কোনো খাবার গ্রহণ করা যাবে না। পানির বোতল সঙ্গে নিলে তা নিজ দ্বায়িত্বে রাখতে হবে এবং পানি যেন না পড়ে, যত্রতত্র বোতল ফেলা যাবে না।

এগুলো ছাড়াও মেট্রোরেলে ধূমপান নিষিদ্ধ। কাঁচা মাছ, মাংস ও সবজি বহন করা যাবে না। শব্দ করে ফোনে কথা ও গান বাজানো যাবে না। কোনো প্রকার অস্ত্র বা ধারালো কিছু বহন করা যাবে না। পোষা প্রাণীও সঙ্গে নেয়া যাবে না। বেলুন বা গ্যাস জাতীয় কিছু নিয়ে মেট্রোরেল স্টেশনে প্রবেশ করা যাবে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!