ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মেট্রোরেলকে ‘কেপিআই’ হিসেবে ঘোষণা করা হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৭, ২৫ আগস্ট ২০২৪
মেট্রোরেলকে ‘কেপিআই’ হিসেবে ঘোষণা করা হবে
ফাইল ফটো

ভাঙচুর ঠেকাতে মেট্রোরেলকে জরুরি সেবা (কেপিআই) হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, এটায় (মেট্রোরেল) যেন ভাঙচুর না হয়, সে জন্য কেপিআই হিসেবে আপগ্রেড করার চেষ্টা করছি। যাতে এটার নিরাপত্তা বাড়ে।

রোববার সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে তিনি এসব কথা বলেন।

Advertisement

মেট্রোরেলে ভাঙচুর বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, আপনারা সবাই জানেন, যারা দেশকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে। তাদের পক্ষে এ ধরনের কাজ তো করা সম্ভব নয়। এটা দুষ্কৃতকারীদের কাজ। আপনাদের কাছে তাদের ভিডিও আছে, ফুটেজ আছে, আমরা এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেব।

উপদেষ্টা বলেন, আপনারা জানেন যে এটা একটা জনপ্রত্যাশার সরকার। আমি উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরেই প্রধান উপদেষ্টা বলেছিলেন, তোমার প্রথম কাজ হবে মেট্রোরেল চালু করা। সেটাই আমরা করেছি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!