ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯, ২ আগস্ট ২০২৪
রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
ফাইল ফটো

রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ (শুক্রবার, ২ আগস্ট)। গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

Advertisement

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!