ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ মিলল ফুটপাতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৪, ২৭ জুলাই ২০২৪
পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ মিলল ফুটপাতে
ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেট সংলগ্ন দক্ষিণ পাশের ফুটপাত থেকে একদিন বয়সী নবজাতকের পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার এসআই মো. আশরাফ বলেন, আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতালের বাগান গেটের দক্ষিণ পাশের ফুটপাত থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!