ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ময়লার স্তূপ থেকে ব্যাগভর্তি ৮ নারীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৪, ১৪ জুলাই ২০২৪
ময়লার স্তূপ থেকে ব্যাগভর্তি ৮ নারীর মরদেহ উদ্ধার
ফাইল ফটো

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবির একটি বস্তির ময়লার স্তূপ থেকে অন্তত আট নারীর মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) ছয়জনের মরদেহ উদ্ধারের একদিন পর শনিবার সেখানে আরো দু'জনের মরদেহের বিভিন্ন অংশ পাওয়া গেছে।

কেনিয়ার ভারপ্রাপ্ত পুলিশপ্রধান ডগলাস কানজা এক সংবাদ সম্মেলনে বলেন, মরদেহগুলো টুকরা করে বস্তায় ভরে কেউ এখানে ফেলে গেছে। এগুলো অনেকটাই পচে গেছে। এর সঙ্গে কে বা কারা জড়িত তা জানতে তদন্ত চলছে।

Advertisement

দেশটির ডিরেক্টরেট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনস (ডিসিআই) বলছে, পরিত্যক্ত ময়লার স্তূপ পাঁচটি ব্যাগ উদ্ধার করা হয়, এর মধ্যে তিনটিতে নারীদের শরীরের অংশ রয়েছে। এক বিবৃতিতে ডগলাস কানজা বলেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, আমরা দ্রুততার সঙ্গে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধীদের বিচারের আওতায় আনতে কানজা জনগণের সহায়তা চেয়েছেন।

প্রসঙ্গত, গত মাসে সরকারবিরোধী বিক্ষোভের সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় দেশটিতে ব্যাপক জনরোষ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে জাতীয় পুলিশপ্রধান জাফেট কুমের পদত্যাগ করলে চলতি সপ্তাহে কানজা এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!