বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় একটি ৪ তলা ভবনের নিচতলার কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত সামিয়া আক্তার সোহা (১৫ মাস) রাজবাড়ি এলাকার বাড়িগ্রামের বাসিন্দা শামীম আহম্মেদের মেয়ে ও শিশুটির মা উর্মি আক্তার মুক্তাকে (২১) গুরুতর আহত।
.png)
নিহত শিশুর বাবা শামীম আহম্মেদ জানান, গত ৩ দিন হলো তারা পরিবারসহ উপজেলার ঝাউচর এলাকার মৃত হাজী ইসলাম বেপারীর ছেলে মহসিন বেপারীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি মেঘনা গ্রুপ অব কোম্পানির ইন্ডাস্ট্রিতে চাকরি করেন।
প্রতিদিনের মতো রাতের ডিউটি শেষে সকাল সাড়ে ৬টায় বাসায় ফিরে দেখেন, ভেতর থেকে দরজা আটকানো। অনেক চেষ্টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শিশু কন্যাকে মৃত অবস্থায় খাটের ওপর দেখতে পান। রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় স্ত্রী টয়লেটের ভেতরে পড়েছিলেন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছি।
এ বিষয়ে বাড়ির মালিক মহসিন বেপারী বলেন, মাত্র ২/৩ দিন হলো আমার বাড়ির নিচতলায় একটি রুম ভাড়া নিয়ে তারা থাকছিলেন। আমরা নিজেরা এখনো এ বাড়িতে এসে উঠিনি। আমরা পুরোনো বাড়িতেই থাকি। আকস্মিক এমন ঘটনা আসলেই দুঃখজনক।
সোনারগাঁ থানার এসআই পংকজ কান্তি সরকার জানান, একটি কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। একই স্থান থেকে নিহতের মাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।