ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুয়া খেলতে গিয়ে নিখোঁজ: যমুনায় ভেসে উঠল দুই ব্যক্তির মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩২, ২৮ জুন ২০২৪
জুয়া খেলতে গিয়ে নিখোঁজ: যমুনায় ভেসে উঠল দুই ব্যক্তির মরদেহ
ফাইল ফটো

গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে ফারুক হোসেন ও সোনা মিয়া নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে ফারুক হেসেন এবং কাতলামারি তিন নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে সোনা মিয়া।

Advertisement

স্থানীয়রা জানান, বুধবার (২৬ জুন) রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা‌ মিয়া। পরে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান। 

তিনি বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর থেকে ভাসমান অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

তিতনি আরো বলেন, মৃতরা জুয়া খেলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!