ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাতিরঝিলে ভাসমান মরদেহের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৩, ১৫ এপ্রিল ২০২৪
হাতিরঝিলে ভাসমান মরদেহের পরিচয় মিলেছে
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর হাতিরঝিলে ভাসমান মরদেহের সন্ধান মিলেছে। মারা যাওয়া ফাইয়াজ কাদের চৌধুরী ফারদিন শাহজাহানপুরে পরিবারের সঙ্গে থাকতেন।

তার বাবা ফজলুল কাদের চৌধুরী বলেন, ফারদিন মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। রোববার রাত ১১টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কোন বন্ধুর বাসা বা কোথায় যাবে, সে বিষয়ে কিছু জানায়নি। বাসা থেকে বের হয়েই ফোন বন্ধ করে দেয়। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

এর আগে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন।

Advertisement

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিল রামপুরা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। 

মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!