ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ঘরে মিলল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৯, ১০ এপ্রিল ২০২৪
নিজ ঘরে মিলল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
ফাইল ফটো

খুলনার কয়রা উপজেলায় নিজ ঘর থেকে হোসনেয়ারা (৭০) নামে এক বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়। মৃত হোসনেয়ারা ওই গ্রামের হাফিজুর রহমান সানার স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহতের সন্তান মাকে বাড়িতে রেখে খুলনায় যান। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে এসে মাকে খোঁজ করেন। এরপর না পেয়ে তিনি পুলিশে খবর দেন। কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে ঘরে প্রবেশ করে হোসনেয়ারার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

কয়লা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ঘরের দরজা ভেঙে বৃদ্ধার মরদেহ উদ্ধার করি। মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিল। কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!