নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ঐ যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
.png)
তিনি আরো জানান, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বাহাদুরপুর নামকস্থানে চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে আশিকুর রহমান (২২) নদীতে পড়ে যান। অনেক খোঁজাখোঁজির পরও তাকে পাওয়া যায়নি। বুধবার দুপুরে ঐ স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।