ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আবাসিক হোটেল থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৬, ৫ মার্চ ২০২৪
আবাসিক হোটেল থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর মতিঝিল থানার নিউ ইস্টার্ন আবাসিক হোটেল থেকে রঞ্জিত চাকমা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পেশায় তিনি ঠিকাদার।

সোমবার দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত দেড়টার দিকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক পংকজ বলেন, আমরা খবর পেয়ে ফকিরাপুল নিউ ইস্টার্ন আবাসিক হোটেলের ৬০৭/সি নম্বর রুম থেকে দরজা ভেঙে তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, আমরা ঐ হোটেলের লোকজনের থেকে জানতে পেরেছি নিহত ব্যক্তি রাঙ্গামাটি থেকে ঢাকায় কাজে আসে। পরে ঐ রুমে সে উঠে দরজা বন্ধ করে দেয়। পরে দরজায় ডাকাডাকি করলে না খুললে পুলিশকে খবর দিলে আমরা গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি।

মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!