বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের গোহাড়া মাঠে বীজতলা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান উপজেলার নান্দাইলদীঘি দক্ষিণপাড়ার মৃত মতলেব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে বীজতলায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন কৃষকরা। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
.png)
নিহতের ছেলে রনি বলেন, মঙ্গলবার (৫ মার্চ) বাড়িতেই ছিলেন বাবা। রাতে কখন যে তিনি বাইরে গেছেন তা বাড়ির কেউ বলতে পারে না। সকালে লোকজনের মুখে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বাবার মরদেহ পড়ে আছে।
কালাই থানার ওসি ওয়াসিম আল বারি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।