বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলার সদর ইউপির বলদা ফেরিঘাটের এলাকার ৫ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মুসলিম মাঝি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মনডাল মিয়ার ছেলে।
জানা যায়, গত সোমবার রাতে সুনামগঞ্জ থেকে পাথরবোঝাই একটি বাল্কহেড ময়মনসিংহের নান্দাইল উপজেলার তারা বাজার যাচ্ছিলেন। এ সময় ইটনার বলদা ফেরিঘাট এলাকায় ধনু নদীর পাড়ে আটকে পড়ে বাল্কহেডটি। পরে বাল্কহেডটি ছাড়ানোর সময় হঠাৎ বৈঠার আঘাতে মাঝি মুসলিম মিয়া পানিতে পড়ে যান। সেই রাতেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ইটনা ফায়ার সার্ভিস।
.png)
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়ে সাময়িক বন্ধ ঘোষণা করেন। বুধবার সকালে আবারো অভিযান শুরু করলে বলদা ফেরিঘাটের পাঁচ কিলোমিটার দূরে হাওরের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
ইটনা ফায়ার সার্ভিসের অধিনায়ক নাসির উদ্দীন বলেন, নিখোঁজের দুদিন পর বুধবার সকালে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে মরদেহটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।