ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ফুটপাতে মিলল শিশুর মরদেহ, নাকে-মুখে ফেনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০২, ৩০ জুন ২০২৪
ফুটপাতে মিলল শিশুর মরদেহ, নাকে-মুখে ফেনা
ফাইল ফটো

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ফুটপাত থেকে ৬ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শিশুটিকে হত্যার পর মরদেহ ফেলে গেছে বলে ধারণা পুলিশের।

রোববার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী থেকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি এ বি এম মশিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

Advertisement

ওসি জানান, পুলিশ ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে। আশপাশের কেউ শিশুটির পরিচয় শনাক্ত করতে পারছে না। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। শিশুটির পরনে হাফ প্যান্ট-ফ্রক ও পায়ে মেহেদী লাগানো ছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!