ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে ভাসছিল নারীর অর্ধগলিত মরদেহ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৭, ১৩ জুলাই ২০২৪
নদীতে ভাসছিল নারীর অর্ধগলিত মরদেহ
ফাইল ফটো

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের পাথরঘাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান বলেন, শুক্রবার বিকেলে অর্ধগলিত মরদেহটি নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার মর্গে পাঠায় পুলিশ। 

ওসি মজিবুর রহমান বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তথ্য-প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!