ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ফ্লাইওভারে উঠতেই গাড়ির ধাক্কা, পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৭, ২১ জুন ২০২৪
ফ্লাইওভারে উঠতেই গাড়ির ধাক্কা, পথচারী নিহত
ফাইল ফটো

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিহত ব্যক্তির পরনে ধুতি-পাঞ্জাবি ছিল।

শুক্রবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, টিকাটুলী অংশে হানিফ ফ্লাইওভারে ওঠানামার পথে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ঐ ব্যক্তি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, ফ্লাইওভার ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়ি শনাক্তকরণ ও নিহত ব্যক্তির পরিচয় জানার কাজ চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!