বৃহস্পতিবার সকালে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার এসআই মো. শামসুল আলম জানান, ভোরে ঐ ফ্লাইওভারের ঢালে আমরা ডিউটি করছিলাম। এ সময় জানতে পারি ফ্লাইওভারের উপরে এক ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে যুবককে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি বলেন, ধারণা করা হচ্ছে- ঐ যুবক পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কোনো বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।