ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮, ১০ জুন ২০২৪
রাজধানীর একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব
ফাইল ফটো

রাজধানীর নয়াপল্টনের একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামাদির সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর বলেন, র‌্যাব-৩ এর আভিযানিক একটি দল সোমবার সকাল থেকে বাড়িটি ঘিরে রেখেছে। 

তিনি জানান, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। তারা নয়াপল্টনের একটি বাড়িতে (বাড়ি নং-৬৩) এ ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে। 

Advertisement

এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা উপার্জন করতেন তারা। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান পরিচালিত হবে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: র‌্যাব
লিংক সফলভাবে কপি হয়েছে!