ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৮, ২৫ মে ২০২৪
হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ
সংগৃহীত ছবি

রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে আছে।

জানা গেছে, সিগন্যালিং সিস্টেম ফেল করায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। 

শনিবার সন্ধ্যায় এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি জানা গেছে।

Advertisement

জানা গেছে, এদিন সন্ধ্যা ৭টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীরা অপেক্ষা করেন। তবে সাড়ে সন্ধ্যা ৭টার দিকে তাড়া থাকলে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার অনুরোধ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

এর পরপরই ঘোষণা দেওয়া হয়, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আর চলবে না।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!