ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শিশু হাসপাতালে আগুন: স্বজনদের আতঙ্ক কাটেনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৭, ১৯ এপ্রিল ২০২৪
শিশু হাসপাতালে আগুন: স্বজনদের আতঙ্ক কাটেনি
আতঙ্কিত এক স্বজনের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুনের ঘটনায় অসুস্থদের স্বজনদের আতঙ্ক কাটেনি। এদের কেউ কেউ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করেছেন।

এর আগে, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুন থেকে বাঁচাতে অসুস্থ শিশুদের নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায় মা-বাবা ও স্বজনদের। এসময় আইসিইউতে থাকা শিশুদের এনআইসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে সরিয়ে নেয়া হয়। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
এদিকে আগুনে আইসিইউসহ বেশ কয়েকটি সাধারণ ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। রোগীদের সরিয়ে নেয়া হয়েছে এনাআইসিইউসহ অন্য ওয়ার্ডে। এখানেও দেখা দিয়েছে আরেক সংকট। এসব ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে যাওয়ায় যথাযথ চিকিৎসা পাওয়া নিয়ে উৎকণ্ঠায় রয়েছে রোগীর স্বজনরা।

Advertisement

কেউ কেউ আবার সন্তানের জীবনের ঝুঁকি নিয়ে অন্য হাসপতালে নিয়ে যেতে দেখা যায়। এক শিশুর অভিভাবক অভিযোগ করে বলেন, নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না চিকিৎসকরা। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সন্তানকে অন্য হাসপাতালে নিতে হচ্ছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!