ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলশানে বারের সামনে হাতাহাতি, তিন নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ১৭ এপ্রিল ২০২৪
গুলশানে বারের সামনে হাতাহাতি, তিন নারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে হাতাহাতি ও চুলাচুলির ঘটনায় তিন নারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়।

Advertisement

গত ১৪ এপ্রিল রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেচামেচিও করছিলেন তারা। কয়েকজন পুরুষ অবশ্য তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!