ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭, ১৭ এপ্রিল ২০২৪
মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় এক মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মাহাবুবুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার বেলদি বাজার এলাকায় র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে আটক করে।    

আটক মাহবুবুর রহমান নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।

Advertisement

র‍্যাব জানায়, নেত্রকোণার দূর্গাপুর উপজেলার একটি মাদরাসায় পড়াশুনা করে আসছিল ভুক্তভোগী। মাদরাসায় আসা যাওয়ার পথে মাহাবুবুর রহমান ভিকটিমকে কুপ্রস্তাব দিতো। 

গত ২৮ জানুয়ারি সকাল ৯ টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার পুকুরিয়াকান্দা এলাকায় মাদরাসায় যাওয়ার পথে মাহাবুবুর রহমান ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার এমএবি ইটের ভাটা এলাকায় একটি বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দুর্গাপুর থানায় ১টি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরপর আসামিকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামির অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার বেলদি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে আটক করে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতার মাহবুবুর রহমান এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব।  

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণার দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষণের মতো জঘন্য ঘটনার বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষতেও অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!