ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রিশালে জিলানী হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২১, ১৭ এপ্রিল ২০২৪
ত্রিশালে জিলানী হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
ত্রিশালে জিলানী হত্যা মামলার দুই আসামি গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে আব্দুল কাদের জিলানী হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার রাত ১২টার দিকে ত্রিশালের বালিপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ত্রিশালের মোক্ষপুর ইউপির জামতলী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে হারুন অর রশিদ এবং আব্দুর রশিদের ছেলে আনোয়ার হোসেন। নিহত আব্দুল কাদের জিলানী একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

Advertisement

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আব্দুল কাদের জিলানীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল স্থানীয় হারুন অর রশিদ ও আনোয়ার হোসেনসহ কয়েকজনের। গত ৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউপির খাগাটি বাজারের ঈদগাহ মাঠের পূর্ব পাশে জিলানী আসা মাত্রই পূর্বপরিকল্পিতভাবে ওৎপেতে থেকে ওই দুইজনসহ একদল লোক জিলানীকে পিটাতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিলানীকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী মোসাম্মৎ সেলিনা আক্তার বাদী হয়ে থানায় ১২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। ঘটনাটি জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেন জেলা পুলিশ সুপার। পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ওই দুই আসামির পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে ত্রিশালের বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!