ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তেজগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৪, ১৭ এপ্রিল ২০২৪
তেজগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ম্যানেজার মাসুদ সরোয়ার এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি বলেন, তেজগাঁওয়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনের বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চলছে। পরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!