মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর রেল স্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কের উপর জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী ট্রেন জামালপুর কমিউটার শ্রীপুর রেল স্টেশন এলাকায় প্রবেশ করে। স্টেশনে যাত্রা বিরতি শেষে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়ই ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে। এ সময় ট্রেনের একটি অংশ শ্রীপুর-গোসিঙ্গা সড়কের ওপর দাঁড়িয়ে পড়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
.png)
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিকভাবে একই সড়কে চলাচলকারী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সাতে রিজার্ভ ইঞ্জিন ও মেরামতকারী প্রকৌশলী আনা হয়। পরে ট্রেনটি সড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হয় ও শ্রীপুর স্টেশনের ১ নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।