পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বারনই নদীর রেলওয়ে সেতু পার হচ্ছিলেন ৬০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা ট্রেনের ধাক্কা লেগে ব্রিজের নিচে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান ওই অজ্ঞাতবৃদ্ধ।
স্থানীয়রা নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পানেনি। নিহত ব্যক্তির পরনে ছিল নীল রংয়ের লঙ্গি, সাদা চেক শার্ট ও মুখে সাদা দাড়ি।
.png)
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাস্তাহার রেলওয়ে থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।