ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে নকল পণ্য বিক্রি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
রাজধানীতে নকল পণ্য বিক্রি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশুখাদ্য ও প্রসাধনীসামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করায় ৯টি প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে মঙ্গলাবার মধ্যরাত আড়াইটা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন।

Advertisement

এসময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনীসামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

এর মধ্যে সিমফনি ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজ’কে নগদ-৫০ হাজার টাকা, এ. কে. এস. ক্যাবল’কে নগদ-৫ লাখ টাকা, নাজমা ফুড অ্যান্ড বেভারেজ’কে নগদ-৮ লাখ টাকা, এম ভি. কর্পোরেশন অ্যান্ড স্টিকস্’কে নগদ-৫ লাখ টাকা, হাসান কেমিক্যাল কোম্পানি’কে নগদ-৫ লাখ টাকা, এস টি জেড. ট্রেডার্স’কে নগদ-৫০ হাজার টাকা, এম এফ. কেমিক্যাল অ্যান্ড কোম্পানি’কে নগদ-৫০ হাজার টাকা, পিউর কনজিউমার’কে নগদ-৩ লাখ টাকা ও মিল্লাত মেনুফেকচারিং কোম্পানি’কে নগদ- এক লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ১ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করার পর ধ্বংস করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!