সোমবার বেলা ১১টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
জানা যায়, সোমবার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া বাজার ও পেঁয়াজের হাটে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে মাছপাড়া বাজারের মেসার্স পশুপতি ফার্মেসিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে লিটন স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি জানান, দুইটি প্রতিষ্ঠাকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।