নিহত ফারদিন আহামেদ আব্দুল্লাহ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বানিসরদী গ্রামের মহিবুর রহমানের ছেলে।
জানা গেছে, শিশু ফারদিনকে নিয়ে ভেজা কাপড় নাড়তে বাড়ির পঞ্চম তলার ছাদে যান মা মুসলিমা বেগম। সেখান থেকে মায়ের আঁচল ছেড়ে দিয়ে চোখের পলকে ভবনের লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে যায় ছোট ফারদিন। তাৎক্ষণিক শিশুটির মা কাপড়-চোপড় ফেলে দৌড়ে গিয়ে সেখানে থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
.png)
শিশু ফারদিনের মা বলেন, ছেলেটা চঞ্চল প্রকৃতির ছিল। বায়না ধরত ছাদে যাওয়ার। তাই মাঝেমধ্যে ছেলে-মেয়ে দুজনকেই নিয়ে যেতাম। মেয়েটি তাকে দেখে রাখতো। আজ যে কী হলো বুঝলাম না, মেয়েকে ছাড়াই ছেলেকে নিয়ে গেলাম।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।