ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪১, ৩০ জানুয়ারি ২০২৪
১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোনাম সামাদ তাহমীন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে নগরের চকবাজার থানার চন্দনপুরা পশ্চিম গলির ‘নেপচুন টাওয়ার’ নামে একটি ভবনে এ ঘটনা ঘটে। মোনাম সামাদ তাহমীন নগরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো। তার বাবার নাম হায়দার আলী। তিন মেয়ে ও স্ত্রী নিয়ে ভবনটিতে থাকতেন হায়দার আলী।

চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, ১০ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ঐ স্কুলছাত্রী। খবর পেয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!