রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, দিনভর ভোটদান শেষে নিজ প্রার্থীর জয়ের আনন্দ ভাগাভাগি করতে কেন্দ্রগুলোতে ভিড় করছেন কর্মীরা। এছাড়া নির্বাচন উপলক্ষে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এবারের নির্বাচনে ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৮৯৫ জন প্রার্থী। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩৮২ জন। বাকিরা ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করেছেন।
.png)
ঢাকা-৬ আসনের এক প্রার্থীর কর্মী আব্দুর রহিম বলেন, আমাদের প্রার্থী আগে মেয়র ছিলেন। এবার সংসদ সদস্য প্রার্থী। আশা করছি বিপুল ভোটে পাস করবেন।
ঢাকা-৮ আসনের একটি ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন জাফর। তিনি বলেন, কয়েকদিন ধরেই আমরা আমাদের প্রার্থীর জন্য কাজ করেছি, ভোটারদের কাছে গিয়েছি। আজ পুরোদিন কেন্দ্র ও কেন্দ্রের বাইরে ভোট চেয়েছি। এখন ভোট গণনা হচ্ছে, আশা করছি আমাদের প্রার্থী জয়লাভ করবে। জয়ী হলে বিজয় মিছিল করবো।