ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোট এলেই খুশি সাদ্দাম, দুই হাতে ভর করে চলে আসেন ভোটকেন্দ্রে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ৭ জানুয়ারি ২০২৪
ভোট এলেই খুশি সাদ্দাম, দুই হাতে ভর করে চলে আসেন ভোটকেন্দ্রে
ছবি: ডেইলি বাংলাদেশ

তুষার ইসলাম সাদ্দাম। দুই পা অসাড়। দুই হাতে ভর করেই চলে আসেন ভোটকেন্দ্রে। এবারসহ ভোট দিয়েছেন মোট তিনবার।

রোববার সকালে চট্টগ্রাম নগরের পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজ কেন্দ্রে ভোট দেন সাদ্দাম। সঙ্গে ছিলেন তার বৃদ্ধ বাবা আব্দুল মনসুর ও মা আয়েশা বেগম।

বাবা আব্দুল মনসুর বলেন, একদম ছোট থেকেই প্রতিবার ভোটের সময় দেখি সে আনন্দে থাকে। প্রথমবার যখন ভোট দিয়েছিল, তখন খুব আনন্দে ছিল সে। বুড়ো আঙুলে কালির দাগ দেখিয়ে বেড়াতো সবাইকে।

Advertisement

সাদ্দামের মা আয়েশা বেগম বলেন, ছোট থেকে আমার ছেলের দুই পা অসাড়। কথা বলতে পারে না।
তবুও প্রতিবার ভোট দিতে চলে আসে। আজও সকাল সকাল ঘুম থেকে উঠে যায়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!