রোববার সকালে নীলফামারীর উদয়ন বিদ্যাপীঠ কেন্দ্রে ভোট দেন তিনি।
আসাদুজ্জামান নূর বলেন, গণতন্ত্রের মূল বিষয়টা হলো জনগণ। কোনো ব্যক্তি বা দল অংশগ্রহণ করার বিষয়ে গণতন্ত্র নির্ভরশীল নয়। জনগণ যা চায় সেটাই গণতন্ত্র। আর যেটা চায় না সেটা আমাদের বর্জন করা উচিত। আমরা যেটা দেখছি জনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে ভোট দিচ্ছে। জনগণ এই দিনটির জন্য অপেক্ষায় ছিল৷ একটা সিলের মাধ্যমে তারা তাদের মতামত প্রকাশ করছে।
.png)