ভোট দিয়ে শতবর্ষী নির্মলা দাস বলেন, সব সময় ভোট দেই। এইবারও এসেছি ভোট দিতে। নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে। বয়স হয়ে গেছে, চলতে ফিরতে খুব সমস্যা হয়, তাই ছেলের বউকে সঙ্গে নিয়ে এসেছি ভোট দিতে।
পুত্রবধূ যুগমায় দাস বলেন, ভোট দেওয়া প্রতিটা নাগরিকের দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমি আমার শতবর্ষী শাশুড়িকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
.png)
এর আগে, সকাল ৮টায় উৎসবমুখর পরিবেশে সারাদেশে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট নেয়া হচ্ছে ব্যালট পেপারে।
ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি সংসদীয় আসনে ভোট ভোটার ২৩ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন। এরমধ্যে পরুষ ১২ লাখ ৪১ হাজার ৫১৭ জন ও মহিলা ১১ লাখ ৪২ হাজার ৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১০ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৬১টি। নিরাপত্তার দায়িত্বে জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪৩ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১২ জন। ছয়টি ইলোক্ট্ররাল কমিটি, বিজিবি ১৯ প্লাটুন, আনসার ১৯ প্লাটুন, র্যাব ১৩ প্লাটুন, ৮১টি মোবাইল দল, ৯টি স্ট্রাইকিং ফোর্স ও ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।