ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে ৭ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৫, ২ ডিসেম্বর ২০২৩
শাহজালালে ৭ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ৪
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৯৫৬ গ্রাম সোনাসহ চার যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার মূল্য সাত কোটি টাকা।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আটকরা হলেন- মো. আলী হোসেন, জসীম উদ্দিন (৪৭), লিটু মিয়া (৩৯) ও মোহাম্মদ জুম্মন খান।

এয়ারপোর্ট সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)  এবং ঢাকা কাস্টমসের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

Advertisement

মোহাম্মদ জিয়াইল হক বলেন, তথ্যানুযায়ী পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং সোনার অলংকার উদ্ধার করা হয়েছে। যাত্রী আলী হোসেন ইউএস বাংলা এয়ারলাইন্সযোগে দুবাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। আর জসীম (৪৭), লিটু (৩৯) ও জুম্মন এমিরেটস এয়ারলাইন্সে করে এখানে পৌঁছান। 

তিনি বলেন, যাত্রীরা বিমানবন্দরে অবতরণ করার পর এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ আভিযান পরিচালনা করে। অভিযানে যাত্রীদের শনাক্ত করে পায়ুপথে সোনা রয়েছে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। পরে উত্তরায় হলি ল্যাব ডায়গনেস্টিক সেন্টারে পাঠিয়ে এক্স-রে করলে সোনার অস্তিত্ব লক্ষ্য করা যায়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!