ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোনার দাম বিশ্ববাজারে আরো বাড়ল

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯:১৭, ১ ডিসেম্বর ২০২৩
সোনার দাম বিশ্ববাজারে আরো বাড়ল
ফাইল ফটো

নভেম্বরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। এতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এরই প্রেক্ষিতে মার্কিন মুদ্রা ডলারের দর কমায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরো বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি এক প্রতিবেদন জানায়, শুক্রবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম ২০৩৯ ডলার ৪২ সেন্টে স্থির হয়েছে।

সোনার দাম এ নিয়ে সাপ্তাহিক ভিত্তিতে টানা ৩ সপ্তাহ উত্থানের পথে রয়েছে। আর মাসিক হিসেবে দ্বিতীয় মাস গুরুত্বপূর্ণ ধাতুটির দরে উল্লম্ফন ঘটেছে।

Advertisement

বিদায়ী নভেম্বরে সোনার মূল্য ঊর্ধ্বগামী হয়েছে ৬০ ডলার। একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৫৯ ডলারে। 

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, মূল্যস্ফীতি কমে আসছে। ফলে ২০২৪ সালে সুদের হার কমাতে পারে ফেড। এ বিষয়ে আরো নিশ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই সোনার বাজার চাঙা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!